দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, শহরজুড়ে উৎসবের আমেজ

বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরীর বিভিন্ন এলাকা, বিশেষ করে প্রধান সড়ক, অলিগলি ও জনসমাগমস্থলে দলীয় পতাকা, ব্যানার নিয়ে মানুষ আনন্দ মিছিল করছে। ইতোমধ্যে সমাবেশস্থলে ধানের শীষে মোড়ানো কর্মী-সমার্থকরা আসতে শুরু করেছেন। তাদের ঘিরে উৎসুক জনতার আগ্রহ দেখা যাচ্ছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

নগরীর সদর রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে যুবক ও দলীয় নেতাদের নেতৃত্বে আনন্দ মিছিল বের হচ্ছে। স্লোগানে, শোভাযাত্রা ও লিডার আসছে ইত্যাদি গান বাজানোয় এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। অনেক জায়গায় মাইকিং ও ব্যানার মাইক দিয়ে জনসাধারণকে জনসভায় যোগ দিতে দাওয়াত দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে নগর পুলিশ লাইন রোডে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক ছাত্র-যুবক অংশগ্রহণ করেন এবং প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করেন।

সমাবেশ মাঠ বেলস পার্কে প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মঞ্চ নির্মাণের কাজ শেষের দিকে এবং মাঠের সামনের অংশে নিরাপত্তা ও দর্শকদের বসার বন্দোবস্ত করা হয়েছে। মাঠের চারপাশ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ব্যানারের জন্য ফ্রেম প্রস্তুত রয়েছে। 

মঙ্গলবার বিকেলে মাঠ পরিদর্শনকালে দেখা যায়, শ্রমিকরা শেষ কাজগুলো সম্পন্ন করছেন। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মাঠে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছে। এ ছাড়া, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখছেন।

বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় পর তাদের দলীয় প্রধানের সরাসরি রাজনৈতিক উপস্থিতি বরিশালে তাদের কাছে আবেগঘন ও উৎসাহব্যঞ্জক একটি মুহূর্ত।

তারা বলেন, এটি শুধু একটি জনসমাবেশ নয়, বরং ইতিহাসের পুনরাবৃত্তি, দলের শক্তি ও সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই জনসভায় অংশগ্রহণ করবেন বলে প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের যৌথ পরিকল্পনায় এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী জনসমাবেশ হিসেবে উপস্থাপন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রশাসনও প্রয়োজনীয় সমন্বয় করছে।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, জনসভা বেলা ১১টায় শুরু হবে, এরপর হেলিকপ্টারযোগে ২০ মিনিট পর তারেক রহমান মাঠে পৌঁছাবেন। তিনি মূল কর্মসূচি শেষে আবার একই মাধ্যমে বরিশাল ত্যাগ করবেন। এ সফরে কোনো পথসভা করার পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, স্টেজ নির্মাণসহ সব ধরনের লজিস্টিক ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে এখন চূড়ান্ত উত্তেজনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মাঠ পরিদর্শনে এসে বলেন, দীর্ঘ দুই দশক পর তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার সফর বিভাগীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা আশা করি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল মাঠ পরিদর্শনে শেষে বলেন, জিয়া পরিবার দক্ষিণাঞ্চলবাসীর হৃদয়ের স্পন্দন। জিয়া পরিবারের উত্তরসূরী তারকে রহমানের আগমনে দক্ষিণাঞ্চলের মানুষ আবেগাপ্লুত।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026