চরমোনাই পীর

‘অপরাধ করতে পারবে না বলেই দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৯০ ভাগ মুসলমানের দেশ ইসলাম অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই একদল ভয় দেখায়। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাস করতে পারবে না বলেই ইসলামী শাসন সম্পর্কে ভীতি ছড়ায়।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবন সংলগ্ন সড়কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী শাসনের অধীনের মানুষ সত্যিকারের শান্তিতে ছিল। বাংলাদেশেও চরমোনাইয়ে অমুসলিমরা মায়ের কোলের মতো নিরাপদে আছে বলে সাক্ষ্য দিচ্ছে। তাই ৫৪ বছরের ব্যর্থতার গ্লানী থেকে মুক্তি পাওয়ার জন্য হাতাপাখা প্রতীকে ভোট দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ তার কাঙ্ক্ষিত মুক্তি পাবে।

তিনি আরও বলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। চব্বিশের জুলাইয়েও ছাত্র ও তরুণরা রাজপথে জীবন দিয়েছে শুধুমাত্র সমৃদ্ধি অর্জনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার পরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই বরং দুর্নীতিতে দেশ বারংবার চ্যাম্পিয়ন হয়েছে। হত্যা, খুন ও গুমের সয়লাব হয়েছে।

আমাদের রক্ত-পানি করা টাকা ওরা বিদেশে পাচার করেছে। জুলাই আমাদের সামনে যে সুযোগ এনেছে তা কাজে লাগাতে না পারলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কারণ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র কার্যকরপন্থা। ইতিহাসের পরতে পরতে এটা প্রমাণিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি, ঢাকা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে নগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা আলহাজ্ব কামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান হোসাইন নুর, ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ঢাকা-১২ আসলে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুফতী মুহাম্মাদ উল্লাহ আনসারী, ঢাকা-১৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026