কিছুদিন আগেই জানা গিয়েছিল ‘দেশু ৭’ আসছে। ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব ও শুভশ্রী। সেই আবহেই তাঁরা সম্প্রতি কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। ছবিগুলোতেই নজর কেড়েছে তাঁদের রঙিন সঙ্গ ও মিষ্টি পোজ।
সিঁড়ির ধাপে দেবের কোল ঘেঁষে বসেছিলেন শুভশ্রী। এক হাত দেবের হাতে মিশিয়ে কাঁধে মাথা রেখেছিলেন নায়িকা। দু’জনের মুখেই লেগেছিল স্নিগ্ধ হাসি। পোশাকের রঙ মিল ও হাসির মাধুর্য ছবিগুলোর সৌন্দর্য আরও বাড়িয়েছে।
শুধু ছবি নয়, ‘দেশু’ অনুরাগীদের জন্য ঘোষণা করেছে ফার্স্ট ডে, ফার্স্ট শো-এর গোল্ডেন টিকিট ৫ ফেব্রুয়ারি থেকে সংগ্রহ করা যাবে। পোস্টে লেখা ছিল, “যেখানে বুকিং করেছেন, সেই সিনেমা হলে গিয়ে বুক মাই শো কিউ আর কোড দেখিয়ে আপনার গোল্ডেন টিকিট সংগ্রহ করুন।”
ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা উদ্দীপ্ত। কেউ লিখেছেন, “এভাবেই মিলেমিশে থাকতে হয়।” কেউ আবার মন্তব্য করেছেন, “দু’জনের বিয়ে হলে কত ভালো হত।” অনুরাগীদের এই উচ্ছ্বাস দেখেই বোঝা যায়, দেব-শুভশ্রীর জুটি এখনও মন ছুঁয়ে যাচ্ছে।
এবি/টিএ