গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর

সম্প্রতি জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৬৮তম গ্র্যামি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলতি বছরেও একাধিক মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারলেন না বিশ্ববিখ্যাত সেতার শিল্পী অনুষ্কা শঙ্কর। এই বছর আন্তর্জাতিক তারকা ব্যাড বানির কাছে পরাজিত হন তিনি। তবে মনোনয়ন পাওয়ার আগেই অনুষ্কা স্পষ্ট করে জানিয়েছিলেন, পুরস্কার জেতা নয়, তাঁর কাছে সঙ্গীতই আসল প্রাপ্তি।

গ্র্যামির আগে একটি পোস্টে অনুষ্কা লেখেন, চলতি বছর তিনি দু’টি মনোনয়ন পেয়ে ভীষণ গর্বিত। একটি তাঁর অ্যালবাম ‘Chapter Three: We Return to Light’–এর জন্য এবং অন্যটি সেই অ্যালবামের অন্যতম প্রধান ট্র্যাক ‘Daybreak’–এর জন্য। কিন্তু এত বড় সম্মানের সুযোগ থাকলেও এবার গ্র্যামি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। কেন এমন সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন শিল্পী।



ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে অনুষ্কা লেখেন, ‘আজ গ্র্যামি দিবস। দু’বার মনোনীত হতে পেরে আমি গর্বিত। কিন্তু এই ধরনের বড় অনুষ্ঠান ঘিরে যে উত্তেজনা ও মানসিক চাপ তৈরি হয়, তা থেকে নিজেকে দূরে রাখতেই এবার আমি সেখানে থাকছি না।’ তিনি আরও জানান, সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্কার কথায়, পুরস্কার পাওয়ার থেকেও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ সঙ্গীত যেন শ্রোতাদের হৃদয়ে পৌঁছায়।

পোস্টে শিল্পী আরও লেখেন, গ্র্যামির মতো অনুষ্ঠানের প্রস্তুতি—পোশাক, লাল গালিচা, পুরস্কার জেতার চাপ—সব মিলিয়ে একজন শিল্পীর উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করে। নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই তাই এবছর এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ভারত সফরে এবং সঙ্গীতচর্চাতেই মন দিয়েছেন পুরোপুরি।
সবশেষে অনুষ্কা স্পষ্ট করে লেখেন, ‘আজ যদি আমি প্রথমবার গ্র্যামি জিতিও, তাতেও আমি খুশি হব। কিন্তু সত্যি বলতে এখন আর পুরস্কারই আমার জীবনের মূল লক্ষ্য নয়। এটা তিক্ততা নয়, বরং বাস্তবতাই তুলে ধরছি।’ উল্লেখযোগ্যভাবে, চলতি বছর গ্র্যামিতে প্রথমবার পুরস্কৃত হয়েছেন দলাই লামা—সেরা অডিও বুক ও গল্প বলার বিভাগে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026