© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি

শেয়ার করুন:
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২০ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
পর্দার আড়ালে বড়সড় রদবদলের মুখে টাইগার শ্রফের বহুল আলোচিত টি-সিরিজ অ্যাকশন থ্রিলার। শোনা যাচ্ছে, ছবির পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিলাপ জাভেরিকে। ফলে শুটিং শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় বাজেটের এই প্রজেক্টটি কার্যত পরিচালকহীন হয়ে পড়েছে।

ভূষণ কুমারের প্রযোজনায় নির্মিত এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল কৃতি শেট্টির। কিন্তু হঠাৎ এই পরিবর্তনে তাঁর হিন্দি ডেবিউ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নতুন ক্রিয়েটিভ হেড খুঁজতে এখন ব্যস্ত নির্মাতারা।



ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে মাস্তি ৪-এর ভয়াবহ বক্স অফিস ব্যর্থতা এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এমনও শোনা যাচ্ছে, স্ক্রিপ্ট পরিবর্তনের সময় খলনায়কের চরিত্রের গুরুত্ব বাড়ায় প্রধান অভিনেতার পক্ষ থেকে অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে চরিত্র নির্মাণ নিয়ে।

যদিও টাইগার শ্রফ ও বিদ্যুৎ জামওয়াল আপাতত ছবির সঙ্গে যুক্ত রয়েছেন বলেই খবর, মিলাপ জাভেরির বিদায়ে পুরো প্রজেক্টটি এখন অনিশ্চয়তার মুখে। শিডিউল ও ভিশন—দুটিই নতুন করে সাজাতে হতে পারে।

এখন সকলের নজর টি-সিরিজের দিকে—কে হবেন নতুন পরিচালক, আর কবে ফের ট্র্যাকে ফিরবে এই প্রতীক্ষিত অ্যাকশন ছবি?

এবি/টিএ

মন্তব্য করুন