যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েভ ও ‘বিভিন্ন শহরে’ হামলা বন্ধে সম্মত হয়েছেন। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ক্রেমলিন জানায়, এই যুদ্ধবিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে। তবে তাপমাত্রার সাথে এর কোন যোগসূত্র নেই। ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে গেছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো মঙ্গলবার টেলিগ্রামে বলেন, ‘প্রচণ্ড শীতের মধ্যে রাতে কিয়েভে আরেকটি বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।’ তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে অনুরোধ জানান। পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, এতে দুইজন আহত হয়েছেন।

আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও রুশ গোলাবর্ষণে দুইজন আহত হয়েছেন। টেলিগ্রামে তিনি লেখেন, কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়। উদ্দেশ্য ছিল ‘সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো ও তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করে ফেলা।’

রাতে কিয়েভে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। খারকিভে তা নেমে যায় মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের চার বছর পূর্ণ হবে।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026