মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট না নিয়ে বরং সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলাম।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মধ্যবাড্ডা, স্বাধীনতা সরণি, আদর্শনগরসহ আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি এমন অঙ্গীকার করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল থেকে রাত পর্যন্ত এসব এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট চান তিনি।

প্রচারণাকালে ভোটাররা নাহিদ ইসলামের কাছে বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে স্পষ্ট প্রতিশ্রুতি চান। জবাবে নাহিদ ইসলাম ‘সমস্যাগুলো সমাধানে চেষ্টা করবো’ বলে জানান। তিনি বলেন, আমি কথা দিয়ে; মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে রাজনীতি করতে চাই না; ভোটও নিতে চাই না। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনারা এখন যে সমস্যাগুলোর কথা বলছেন, সেগুলো সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এগুলো আমার কাজের অগ্রাধিকারে থাকবে।

মধ্যবাড্ডার আদর্শনগর গলিতে গণসংযোগকালে একজন নারী ভোটার নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে বাড্ডা-রামপুরাসহ সারাদেশ থেকে চাঁদাবাজি ও সব ধরনের বৈষম্য দূর করার শর্ত দেন। জবাবে নাহিদ ইসলাম বিজয়ী হলে চাঁদাবাজি, দখলদারত্ব ও মাদকের কারবার বন্ধের অঙ্গীকার করেন।

নাহিদ ওই নারীকে বলেন, শাপলা কলি মার্কায় এবার ভোটটা দিয়েন। আমি এ এলাকারই সন্তান। দোয়া রাখবেন।

এ সময় উপস্থিত এক নারী ভোটার বলেন, ভোট দেবো। তবে দেশে যেন আবারও বৈষম্য নতুন করে না আসে। চাঁদাবাজিগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। ঢাকার বাড্ডা-রামপুরাসহ বিভিন্ন এলাকায়; এমনকি পুরো দেশ মাদকে ভরপুর হয়ে গেছে। এগুলো বন্ধ করতে হবে।

ওই নারী ভোটারের বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, ইনশাআল্লাহ। চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারি সব বন্ধ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।

তিনি আরও বলেন, এ নির্বাচন কেবল ব্যক্তি বা দলের নয়; এটি এলাকার নিরাপত্তা, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ার প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার, দখলদারত্ব এবং মাদকের বিস্তারই সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। এ নিয়ে আমরা কাজ করবো।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ এলাকাসহ সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। জনগণের সমর্থন পেলে এলাকায় শান্তি, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে মধ্যবাড্ডার আদর্শনগর নির্বাচনি অফিস থেকে প্রচারণা শুরু করেন নাহিদ ইসলাম। আদর্শনগর মোল্লাপাড়া, বাগানবাড়ি, স্বাধীনতা সরণি পূর্ব ও পশ্চিম এলাকা, ডিআইটি প্রকল্প এলাকা, মধ্যবাড্ডা কাঁচাবাজার এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।

এছাড়া, দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কর্মী-সমর্থকরা।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026
img
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলি প্রসঙ্গে মুখ খুললেন ধোনি Feb 04, 2026
img

ঢাকা-৮ আসনে

অর্ধেক ভোটার খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস, কারণ কী? Feb 04, 2026
img
বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান Feb 04, 2026
img
নারী অধিকার নিয়ে আপস হলে জামায়াতের সঙ্গে জোট টিকবে না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ধর্ম নিয়ে বাড়াবাড়ির উদ্দেশ্য হলো ক্ষমতা: রাজিব Feb 04, 2026
img
টিএসসিতে প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ Feb 04, 2026
img
শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি Feb 04, 2026
img
অনিল কাপুর ও বিজয় ভার্মা এবার একসঙ্গে পর্দায়, আসছে ‘ফ্যামিলি বিজনেস’ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত, আইন কী বলে? Feb 04, 2026
img
এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না : মেহজাবীন Feb 04, 2026
img
নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার Feb 04, 2026
img
নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন Feb 04, 2026
img
প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
শবেবরাতের রাতে আলোচনায় মির্জা ফখরুলের মেয়ের ফেসবুক পোস্ট Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026