কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো। এর মাধ্যমে তাদের কাছে বীজ-সার পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করবো। যাতে তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। নারীদের পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো। তার মাধ্যমে নারীরা খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, গুপ্তের দলের প্রধান নেতা আমাদের মা-বোনদের নিয়ে একটি কথা বলেছে। যে রাজনৈতিক দলের নেতার চিন্তা-চেতনা এই, তাদের দ্বারা কি দেশের উন্নয়ন হতে পারে? এদের কাছ থেকে ১৯৭১ সালে আমাদের মা-বোনেরা নির্যাতিত হয়েছিল।

নিজের দেশের মা-বোনের সম্পর্কে যাদের মিনিমাম কোনো সম্মান বোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই। তাদের দলের আর এক নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরে রাখবে। ১৩ তারিখ থেকে জনগণ তাদের পা ধরে থাকবে। এই গুপ্তদের লোকজন মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর, এনআইডি নম্বর চাইছে। কেন চাইছে? তারা অনৈতিক কাজের জন্য চাইছে। অথচ তারাই সৎ মানুষের শাসন চায়। তারা মুখে বলে এক, কাজে করে আরেক।

ফরিদপুর বিভাগ গঠন নিয়ে তারেক রহমান বলেন, আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে, তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বললো কেন? বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

তিনি বলেন, বিএনপিকে ১২ তারিখ দেশের মানুষ ভোট দিলে কি কি করবো আমরা তা পরিকল্পনা করেছি। এই এলাকার একটি অন্যতম সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় আমরা নদী ভাঙনরোধ করতে পারলে এই এলাকার অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাবো।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026