বলিউডের প্রাক্তন জুটি অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার সম্পর্ক নিয়ে ক্রমেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। ২০২৪ সালে বিচ্ছেদ হলেও সময়ের পরও দু’জনের মধ্যে রয়েছে নিঃশব্দ সম্পর্কের ছাপ। সম্প্রতি অর্জুন কাপুরমায়ের জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্টে মন ভারী হয়ে উঠেছিল অভিনেতার। প্রয়াত মোনা শৌরির স্মরণে লিখেছেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।”
পোস্টটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হতেই নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন। অনেকেই তাঁর মানসিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সময়ই দেখা যায়, মলাইকা অরোরা, যিনি দীর্ঘদিন আগে অর্জুনের সঙ্গে ছিলেন, আবেগের প্রতিক্রিয়ায় একটি লাল হৃদয়ের প্রতীক যুক্ত মন্তব্য করেন। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, প্রাক্তন প্রেমিকের দুঃসময়ে মালাইকার পাশে থাকা মনের অভিব্যক্তি।
অর্জুন নিজেও জানিয়েছেন, মায়ের শিক্ষা তাঁকে প্রতিদিনের লড়াইয়ের সঙ্গে মোকাবিলা করতে শিখিয়েছে। তিনি লিখেছেন, “আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শীঘ্রই আবার আমার দেখা হবে এবং একসঙ্গে তোমার জন্মদিন উদ্যাপন করব।” এই আবেগঘন পোস্ট ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
এ ছাড়াও জ্যাকুলিন ফার্নান্ডেজ, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, শানায়া কাপুর এবং সৌন্দর্যা শর্মা মন্তব্যের মাধ্যমে অর্জুনকে সমর্থনের বার্তা দেন। অনুরাগীরা তাঁকে ট্রোল না করার অনুরোধ জানিয়ে লিখেছেন, “ও যদি কিছু করে বসে, দায়ী হবেন আপনারা সকলে।”
অর্জুনের আবেগঘন মুহূর্তে প্রাক্তন প্রেমিকার সমর্থন এবং বন্ধুদের ভালোবাসার বার্তা দেখিয়ে দিচ্ছে, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় বলিউডের তারকারা একে অপরের পাশে থাকে।
পিআর/টিকে