জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আমরা প্রথমে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট করিনি, করেছিলাম ৮ দলীয় সমঝোতা। সমঝোতা ও জোটের মধ্যে পার্থক্য হলো, জোটে একজনকে নেতৃত্বে থাকতে হয়, আর সমঝোতার ভেতরে কোনো একক নেতৃত্ব থাকে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।

জামায়াতে ইসলামীর অসৎ আচরণের কারণে তাদের সঙ্গ ত্যাগ করা হয়েছে জানিয়ে মুহাম্মদ রেজাউল করীম বলেন, এখানে (সমঝোতায়) দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য যে সিদ্ধান্তগুলো আমরা নেব, তা সবাই পরামর্শের ভিত্তিতে নেব। কিন্তু পরে যখন দেখলাম এটাকে জোটের রূপে একটি দল নিয়ে গেছে এবং সেখানে আট দলের বাইরে অন্যান্য দলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি আমাদের সঙ্গে আগে-পরে আলোচনা না করে এবং সমঝোতার ভেতরে সিদ্ধান্ত না নিয়েই জামায়াতে ইসলামী ভিন্নভাবে করেছে।

বড় আশা নিয়ে একত্র হয়েছিলাম উল্লেখ করে রেজাউল করীম বলেন, আমরা দেশ গড়ার লক্ষ্য নিয়ে একত্র হয়েছিলাম। আমরা বলেছিলাম ইসলামের পক্ষে একটি (ভোট) বাক্স আমরা দেব।
কিন্তু তাদের (জামায়াত) অসৎ আচরণে যখন এমন জোট দাঁড় করানো হলো—যেখানে ইসলাম নেই, দেশের স্বার্থ নেই এবং নিজেদের ভেতর সৌহার্দ্য নাই, তখনই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, দায় এড়ানোর জন্য ২৮ ডিসেম্বর আমাদের জানানো হলো, অন্যান্য দলগুলোকে তারা অন্তর্ভুক্ত করছে। তখন আমরা বলেছিলাম, আমাদের হয়েছিল সমঝোতা; অন্য দল যদি নিতে হয়, তা আমাদের আলোচনার মাধ্যমে হতে হবে। দলগুলোর শীর্ষ নেতাদের আলোচনার টেবিলে (৮ দল) কিন্তু তাদের বাকি তিন দলের চেহারা দেখিওনি।
অর্থাৎ জামায়াত ওই দলগুলোর সঙ্গে ভিন্নভাবে আলোচনা করেছে।

জামায়াত মার্কিনদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনকে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ তুলে চরমোনাই পীর বলেন, বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত এ দেশে জঙ্গি বা উগ্রবাদী আছে, এ কথা বলেননি। এমন ইতিহাস বাংলাদেশে নেই।

কেউ বাংলাদেশকে কলঙ্কিত করতে চায়নি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, জামায়াতের নায়েবে আমির মার্কিন দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন। আমরা এতে অত্যন্ত মর্মাহত এবং তাদের ধিক্কার জানাই।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026