জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী বলেছেন, নারীদের ওপর কোনো হামলা, হেনস্থা করলে এখন থেকে কঠিনভাবে জবাব দেওয়া হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা পাবে। একটি নারীবান্ধব সরকার গঠন করা হবে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ১১টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা গোলাম রব্বানী বলেন, যারা নারীদের হেনস্থা করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজ হোক, কাল হোক এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবই।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের মধ্যে জোর করে আটকে রাখবে না। আল্লাহর আইন চালু হয়ে গেলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কল্যাণ হবে। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একটি দল ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ডের কথা বলে ভোট চাচ্ছে। এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। কারো হুমকি-ধমকিতে ভয় করি না। শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী মন্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু। এ সময় তিনি বলেন, যারা দলীয় নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে না তারা কীভাবে দেশ সামলাবে? আমরা ফ্যামিলি কার্ড চাই না।

আমরা শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা আর সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চাই না। যেখানে হুমকি-ধমকি দেবে সেখানে প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। অথচ কোনো কোনো দল ভয় দেখিয়ে নারীদের থামিয়ে দিতে চাচ্ছে। নারীরা কাউকে দেখে ভয় পায় না। এখন থেকে নারীদের হেনস্থা করলে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য সাজেদা সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওছার আলী।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026