ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নেবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। কৌশলগত কারণে এই প্রক্রিয়ায় নাম যুক্ত হতে পারে আইসিসির'ও। নাম প্রকাশ না করার শর্তে এমন খবর দিয়েছে পিসিবির একটি সূত্র। তবে কঠোর না হয়ে এখনো সমঝোতার পথে হাঁটছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান, ভারতের বিপক্ষে না খেললে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আটকে দেয়া হবে পাকিস্তানের বার্ষিক রেভিনিউ বন্ধ করে দেবে আইসিসি, এমন খবরে সয়লাব ভারতের গণমাধ্যম। এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইভেন্ট সম্প্রচারকারী প্রতিষ্ঠান। 
 
ভারতীয় গণমাধ্যমের দাবি পিসিবিকে বিপাকে ফেলতে মামলা করতে পারে মুকেশ আম্বানির জিও স্টার। এ মামলায় সম্পৃক্ত করা হতে পারে আইসিসিকেও। কারণ সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তাদের এই আর্থিক ক্ষতির পুরোটাই বর্তায় আইসিসির ওপর। জিও স্টার শেষ পর্যন্ত কৌশলগত কারণেই এ পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি সূত্র। 
 

আইসিসি সব ইভেন্টের জন্য সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে যখন চার বছরের চুক্তি করে সেই চুক্তিতে ভারত পাকিস্তান ম্যাচ অন্তর্ভুক্ত ছিলো। যার ভিত্তিতেই সম্প্রচার প্রতিষ্ঠান আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার অধিকার আছে তাদের। 
 
পিসিবিকে আইনি বাধ্যবাধকতায় ফেলতে নানা রকমের কৌশল হাতে নিয়েছে আইসিসি। এখানে অস্ত্র হিসেবে বিশ্ব ক্রিকেট ব্যবহার করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে। তবে এটা ঠিক, সত্যিই যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পক্ষে অবস্থান ধরে রাখে, তবে আইনি দিক থেকে ব্যাকফুটে চলে যাবে মহসিন নাকভির বোর্ড। 
 
ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে সরকারের নির্দেশ থাকলেও পিসিবি সমস্যায় পড়তে পারে। কারণ তারা নিজেদের ইচ্ছাতেই সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে কখনোই বাধা দেয়নি। এমনকি মে মাসের সংঘাতের পরও এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি ভারত। 
 
এদিকে, আইনি পদক্ষেপ নেয়ার আগে এখনো সমঝোতার চেষ্টায় আছে আইসিসি। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে রাজি করাতে আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026