৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৪৯ - প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৬৭৯ - জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৭৮২ - ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ
১৭৮৩ - ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৭৯২ - টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ - যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।
১৮১৮ - চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশ হয়।
১৮৭২ - ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ - যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২২ - পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’ প্রথম প্রকাশ হয়।
১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৪ - ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৭ - চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৫৮ - নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
১৯৬৬ - লাহোরে আহূত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।
১৯৭৪ - জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্ম

১৭৯৯ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল।
১৮৪০ - টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।
১৮৬৬ - স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।
১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।
১৮৯৪ - বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন।
১৯০৭ - অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।
১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং।
১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফস্টাটার।
১৯৩২ - ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।
১৯৪১ - মার্কিন অভিনেতা ডেভিড সেলব্য জন্মগ্রহণ করেন।
১৯৪৬ - শার্নত রামপলইনং, একজন ইংরেজ অভিনেত্রী।
১৯৫৪ - আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক
১৯৭৬ - অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।
১৯৮৪ - কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৮৫ - ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার।
১৯৯২ - নেইমার, ব্রাজিলীয় ফুটবলার।

মৃত্যু

১৬০৮ - জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।
১৮৫৯ - তর্কবাগিশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজসংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৮৮১ - বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।
১৮৮৮ - ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।
১৮৯৪ - সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক।
১৯২১ - সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২ - রাজনীতিবিদ ও সমাজসংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।
১৯৫৫ - করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।
১৯৭৯ - এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৮৮ - সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
১৯৯৮ - অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।
২০১১ - ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।
২০১৪ - ফিনিশ কবি মিরকা রেকলা।
২০১৪ - যূথিকা রায়, ভারতের বাঙালি কিংবদন্তি সংগীতশিল্পী।
২০২০ - কার্ক ডগলাস, মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক।
২০২০ - মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।
২০২০ - স্টানলি কোহেন, মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।
২০২৩ - পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026