ধুরন্ধর মহাবিশ্বের বিস্তার অব্যাহত থাকলেও এর মূল উত্তেজনা, দৃঢ়তা এবং শক্তিশালী অভিনয়ের জাদু অক্ষুণ্ণ রয়েছে। রণবীর সিং, অর্জুন রাম্পাল, আর. মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না এবং উজ্জ্বল উঠতি তারকা সারা অর্জুনের মতো তারকাবহুল দল নিয়ে ধুরন্ধরের কাহিনী ক্রমেই বড়, সাহসী এবং রক্তাক্ত হয়ে উঠছে।
আদিত্য ধর পরিচালিত এবং বি৬২ স্টুডিওর ব্যানারে প্রযোজিত এই চলচ্চিত্রটি কেবল বিনোদন শিল্পে নয়, দর্শক সমাজেও এক সাংস্কৃতিক শক্তি হয়ে উঠেছে। প্রেক্ষাগৃহে অভূতপূর্ব সাফল্যের পর ধুরন্ধর এখন নেটফ্লিক্সে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এর পাশাপাশি, পরবর্তী কিস্তি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
কিছু বিষয় পরিবর্তিত হয়। কিন্তু ধুরন্ধর নামে যে ঝড়, তা কখনও কমে না।
এসকে/এসএন