রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৩০৮ জন। এদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবাস ফেরত ভোটারও যুক্ত হয়েছেন এবারের নির্বাচনে। নতুন ভোটারের সংখ্যায় রাজবাড়ী-২ আসনে বৃদ্ধি তুলনামূলক বেশি।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলায় মোট ভোটার ছিলেন ৯ লাখ ৩২ হাজার ৪৯০ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে।

বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ১ হাজার ৭৫৮ জন, নারী ভোটার ৪ লাখ ৮৮ হাজার ১৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন। ভোটার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও। আগের নির্বাচনে যেখানে ভোটকেন্দ্র ছিল ৩৫০টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪টিতে।

রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ২৬ হাজার ৩৪ জন এবং রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বেড়েছে ৩১ হাজার ৩৭৪ জন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীর দুই আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মোট ১৩ হাজার ১৪৯ জন ভোটার। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৫ হাজার ৬৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৮ হাজার ৮৬ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইন নিবন্ধনের সুযোগ থাকায় ভোটার সংখ্যা বেড়েছে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নারী ও তরুণ ভোটার বৃদ্ধির ফলে এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে। নতুন ভোটারদের বড় একটি অংশ তরুণ, যারা প্রথমবার ভোট দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকায় প্রার্থীরাও ডিজিটাল প্রচারণায় জোর দিচ্ছেন। ফলে নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে বাড়ছে উৎসাহ ও উদ্দীপনা।

কলেজ শিক্ষার্থী তরুণ ভোটার তামিম বলেন, জীবনের প্রথমবারের মতো ভোট দিতে পারব—এটি আমার জন্য এক অন্যরকম অনুভূতি। আগে অনেককে ভোট দিতে দেখেছি। আমার বহুদিনের স্বপ্ন এবারের নির্বাচনে পূরণ হবে। আশা করছি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারব।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মাদ জালাল উদ্দীন বলেন, নতুন ভোটারের বেশির ভাগই তরুণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন, এবার একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সে কারণে তরুণ ভোটারদের গুরুত্ব আরও বেশি।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026