তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজকে বিদায় জানিয়েছেন। অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নিজের ফেসবুকে অন্যুতম কারণ হিসেবে লিখেছেন, ‘দ্বীনের কারণে।’
এ বিষয়ে নওবা তাহিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি কী কারণে অভিনয় ছেড়েছি তা তো লিখেই দিয়েছি।’ তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।
এছাড়াও তিনি জানান, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা তার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।
বৃহস্পতিবার সকালে দেশের একটি গণমাধ্যমকে নওবা তাহিয়া বলেন, ‘এ বিষয়ে আমি নতুন কিছুই বলতে চাই না।
আমার যতটুকু বলার ছিল তা ফেসবুকেই বলে দিয়েছি। এর বাইরে তো আর কিছু বলার নেই। নওবা তাহিয়া ফেসবুক পোস্টে বলেন, ‘মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
দেশের একটি গণমাধ্যমরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়শৈলী দেখিয়ে দর্শকের মন কেড়েছেন নওবা তাহিয়া।