আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপে বালিকা দ্বৈতে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের মাসতুরা ও জান্নাত জুটি ১-৬ ও ২-৬ গেমে প্রতিপক্ষ সিঙ্গাপুরের জিশি ওয়াং ও হান্নাহ টাই জুটির নিকট পরাজিত হয়।
বালিকা দ্বৈতে বাংলাদেশ গতকাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। আজ মাসতুরা আফরিন ও জান্নাত হাওলাদার জুটি ৬-০ ও ৬-১ গেমে ভুটানের সুমেরু ইয়ানচেং ও ইথ্রো ইধ্যানমাকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। আর সেরা চারেই থামল তাদের যাত্রা।
বালক বিভাগে বাংলাদেশের আল রাফি ৩-৬ ও ০-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ গিলের নিকট পরাজিত হয়।
বালিকা এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৭-৫, ৪-৬ ও ৫-৭ গেমে ভিয়েতনামের দিন গুয়েনের নিকট এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬ ও ৩-৬ গেমে সিঙ্গাপুরের হান্নাহ তাইয়ের নিকট পরাজিত হয়।
আরআই/টিকে