© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউরোপিয়ান ফুটবল / সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি

শেয়ার করুন:
সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৬ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় সবার উপরে ম্যানচেস্টার সিটি। তারা খরচ করে ৪৫ কোটি ৩০ লাখ ইউরো। এবারের দলবদলে সবচেয়ে বড় লেনদেনও হয়েছে প্রিমিয়ার লিগেই। বোর্নমাউথ থেকে ৭ কোটি ২০ লাখ ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আন্টোয়ান সেমেনিও। এছাড়াও ক্লাবভিত্তিক খরচের তালিকায় ৯ কোটি ৫০ লাখ ইউরো ব্যয় করে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

মূলত, ফুটবল মৌসুমের মাঝখানে জানুয়ারি আসে এক ধরনের সংযম নিয়ে। এই সময়ে ক্লাবগুলো স্বপ্ন দেখে কম, হিসেব করে বেশি। গ্রীষ্মের মতো উন্মাদনা নেই, নেই বড় প্রতিশ্রুতির ঝলক। তবু জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শেষ রাতে ফুটবল আবারও মনে করিয়ে দেয়, নীরবতার আড়ালেও টাকা কথা বলে, আর সিদ্ধান্তগুলো জন্ম নেয় ঠিক শেষ মুহূর্তে।



ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেব অনুযায়ী, এবারের শীতকালীন দলবদলে বিশ্বজুড়ে ক্লাবগুলো খরচ করেছে ২০০ কোটি ইউরোরও বেশি। আর সেই অর্থপ্রবাহের কেন্দ্রে বরাবরের মতোই, ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংল্যান্ডের ক্লাবগুলো একাই ব্যয় করেছে ৪৫ কোটি ৩০ লাখ ইউরো। যা কিনা ইউরোপের বাকি শীর্ষ লিগগুলোর চেয়ে অনেক এগিয়ে।

এবারের দলবদলে সবচেয়ে বড় লেনদেনও হয়েছে প্রিমিয়ার লিগেই। বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে আন্টোয়ান সেমেনিওর যোগ দেওয়া ছিল শীতকালীন বাজারের সবচেয়ে দামি চুক্তি। তাকে দলে ভেড়াতে সিটিকে গুনতে হয়েছে ৭ কোটি ২০ লাখ ইউরো। উলভারহ্যাম্পটন থেকে ইয়রগেন স্ট্র্যান্ড লারসেন ক্রিস্টাল প্যালেসে গেছেন ৫ কোটি ৫০ লাখ ইউরোতে।

অন্যদিকে ওয়েস্ট হাম থেকে লুকাস পাকেতার ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে ফিরে যাওয়াটা আছে তালিকার তিনে। তাঁকে পেতে ফ্ল্যামেঙ্গোর খরচ হয়েছে ৪ কোটি ২০ লাখ ইউরো।

আইকে/টিকে

মন্তব্য করুন