একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের

বাংলাদেশ জাতীয় দলে এখন নিয়মিত সদস্য রিশাদ হোসেন। তবে বছর দুয়েক আগেও নিয়মিত ঘরোয়া লিগের একাদশেও সুযোগ পেতেন না এই লেগস্পিনার। সেই রিশাদ গত মাসে হোবার্ট হারিকেন্সের জার্সিতে বিগ ব্যাশ মাতিয়ে এলেন। বর্তমানের এই অবস্থানের জন্য অতীতে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

রিশাদ আগেই দেশে ফিরেছিলেন। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও দলেরই যখন টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়নি, বিকল্প হিসেবে তারা খেলছেন গতকাল থেকে শুরু হওয়া অদম্য টি-টোয়েন্টি লিগে।

ধূমকেতুর হয়ে দুরন্তের বিপক্ষে প্রথম ম্যাচে রিশাদ দারুণ বোলিং করেছেন। ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রিশাদ জানান, একাদশে যখন নিয়মিত ছিলেন না তখনকার সময়ই তার জীবনের সেরা সময়। ওই সময় সুযোগ না পাওয়ার কারণেই নিজেকে নিয়ে কাজ করেছেন।



রিশাদ বলেন, ‘যখন খেলতে পারতাম না, ওটা আমার জন্য শিক্ষা ছিল। ওই সময় আমি নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি। ওটাই আমার জন্য সেরা সময় ছিল, নিজেকে গড়ে তুলতে পেরেছি।’

বিগ ব্যাশে হোবার্টের নিয়মিত একাদশের সদস্য ছিলেন রিশাদ। ফলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে পুরো একটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা হয়েছে তার। বাংলাদেশের সঙ্গে তুলনা করে এই স্পিন তারকা বলেন, ‘এগুলো সবাই জানে- ওদের সবই ভিন্ন লেভেলের। সেসব চিন্তা করলে আমাদের এত কিছু নেই। খেলার যে পরিবেশ, এটা ওদের চেয়ে আমাদের আরও উন্নত করা সম্ভব।

আপাতত এতটুকুই, হোটেল থেকে শুরু করে সব কিছু। বলা কঠিন, একেক দলের একেক পরিবেশ। বাংলাদেশও খারাপ না।’

‘দুই কন্ডিশন ভিন্ন- বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। সবমিলিয়ে পরিবেশ থেকে শুরু করে খেলার মান সবই ভিন্ন পর্যায়ের। আমার মনে হয় এর চেয়ে বড় লেভেল আর নেই’, আরও যোগ করেন রিশাদ।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026