© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

শেয়ার করুন:
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিগুলোতে নায়িকার গায়ে হলুদের আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধুমিতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৫টি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, কমলা রংয়ের শাড়িতে গোলাপের ফুলে সেজেছেন অভিনেত্রী।
 
আত্মীয় স্বজনের উপস্থিতিতে নেচে গেয়ে গায়ে হলুদ উদ্‌যাপন করেন। আনন্দে মেতে ওঠে নায়িকার চারপাশ। ক্যাপশনে কিছু না লিখলেও বলিউড সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’র জনপ্রিয় গান ‘কেসায়রা’জুড়ে দেন অভিনেত্রী।
  


দুই সপ্তাহ আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মধুমিতা। এটি তার দ্বিতীয় বিয়ে।
 
প্রসঙ্গত, মধুমিতা সরকার প্রথম প্রেমে পড়েন 'সবিনয় নিবেদন' সিরিয়ালের শুটিংয়ে। ওই সিরিয়ালের নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে হয় নায়িকার। ৪ বছরের মাথায় ২০১৯ সালে বিচ্ছেদ হয় সৌরভ-মধুমিতার।  

কেএন/টিকে

মন্তব্য করুন