‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ

প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানকে নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। সম্প্রতি কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে দেওয়া এক বক্তব্যে তিনি কঙ্গনার আক্রমণাত্মক ভাষাকে ‘ঘেউ ঘেউ’ করার সঙ্গে তুলনা করেন। 

এদিন প্রকাশ রাজ মঞ্চে দাঁড়িয়ে এ আর রহমানের ওপর চলা সাম্প্রতিক জনআক্রমণ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, এ আর রহমানের অর্জন নিয়ে একসময় সবাই উল্লাসে মেতেছিল। তিনি ‘মা তুঝে সালাম’ বা ‘জয় হো’র মতো গান দিয়েছেন, দেশকে দুটি অস্কার এনে দিয়েছেন। আজ তিনি শুধু বলেছেন যে কোনো কাজ পাওয়ার জন্য তিনি ভিক্ষা করেননি। এটিই সত্য, কারণ তার সেই প্রয়োজন নেই।



প্রকাশ রাজের দাবি, কঙ্গনা রানাওয়াত তার পরিচালিত ‘এমার্জেন্সি’ সিনেমায় কাজ না করার কারণে রহমানকে ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে আক্রমণ করেছেন। বলেন, একজন পরিচালক-অভিনেত্রী শুধুমাত্র তার ছবিতে কাজ না করার জন্য একজন বড় মাপের শিল্পীকে দেশদ্রোহী বলছেন! এটা কোন ধরনের আচরণ, ‘ঘেউ ঘেউ’ একবার তাকিয়ে দেখুন।

এর আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান ‘ছাবা’ সিনেমাটিকে বিভাজনমূলক বলে মন্তব্য করেছিলেন। একইসঙ্গে বলিউডে তার কাজ কমে যাওয়ার পেছনে সাম্প্রদায়িক মনোভাব কাজ করতে পারে বলেও ইঙ্গিত দেন।

এর প্রেক্ষিতে কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে রহমানকে ইন্ডাস্ট্রির অন্যতম ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ’ মানুষ হিসেবে আখ্যা দেন। কঙ্গনার দাবি, রহমান তার ছবির গল্প শুনতেও রাজি হননি।

এমন মুহূর্তে কেরালা সাহিত্য উৎসবে প্রকাশ রাজের এই মন্তব্য বর্তমান সময়ে শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং ‘না’ বলার অধিকার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026