জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন একটি দেশ গড়া আমাদের লক্ষ্য, যেখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবার একটিই পরিচয়-বাংলাদেশি। ধর্ম কিংবা জাতিগত বিভাজনে বিএনপি কখনো বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টো।


তিনি বলেন, কিন্তু জামায়াত ইসলাম নির্দিষ্ট পরিকল্পনার পরিবর্তে ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে। এমন প্রতিশ্রুতি শুনলে, তাদের জান্নাতের বাস স্টেশন কোথায়? জানতে ইচ্ছে করে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, হেফাজতের নেতা আজিজুল হক ইসলামাবাদি বলেছেন, ‌‘এ দেশের আলেম সমাজ বিএনপির সঙ্গে আছেন’। আরেক নেতা বাবুনগরী বলেছেন, ‘মওদুদীর ইসলাম আমাদের নবী (স.) এর ইসলাম নয়। কারণ, মহা নবীর (সা.) উম্মতেরা তার সুপারিশ ছাড়া বেহেস্তে যাবে না’। কিন্তু জামায়াত ইসলাম বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। এটা শিরকের সামিল। সেই জান্নাতের স্টেশন কোন এলাকায় প্রকাশ করা দরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াত ইসলাম নতুন করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে। দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ জামায়াত আমির এখন নতুন ঘোষক হিসেবে আরেক জনের নাম ঘোষণা করে বিভ্রান্তি ছড়াতে চান। অথচ তারা ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল সেটাই সবার জানা। তাই তারা বিভ্রান্তিকর ইতিহাস প্রচার করে দেশের নতুন প্রজন্মকে ঠকাচ্ছে।

তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষায় শিক্ষিত নয়- প্রতিটি শিক্ষার্থীকে পছন্দের বিষয়ে কারিগরি শিক্ষায় কর্মঠ হয়ে গড়ে তোলা হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি স্বনির্ভর করে তোলা-ই আমাদের মূল পরিকল্পনা।

সালাহউদ্দিন বলেন, কক্সবাজার সর্বদিক দিয়ে সম্পদে ভরা একটি জেলা। কিন্তু উৎপাদিত পণ্যগুলোর ন্যায্য মুল্য না পাওয়ায় অবহেলিত থাকে। দেশের শতভাগ চাহিদা পূরণ করা উৎপাদিত পণ্য লবণের ন্যায্যমুল্য না পেয়ে চাষীরা চরম হতাশ। এখন লবণের মাঠে ন্যায্য মূল্য নেই, অথচ ঢাকা-শহরে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা কিনে খায় আর লবণ চাষীরা কেজিতে ১০ টাকাও পায় না। এটা চরম বৈষম্য। বিএনপি লবণসহ সকল উৎপািতি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের অঙ্গীকারবদ্ধ।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, কক্সবাজারকে আমরা বিশ্বের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। মাতারবাড়ি সমুদ্রবন্দর দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠবে। কাজল পরীক্ষিত নেতা- বিজয়ী হলে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই গুরুত্ববহ। ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমপি প্রার্থী লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি নেতা মমতাজুল ইসলাম, রাশেদ মোহাম্মদ আলী, রাশেদ আবেদীন সবুজ, সাইফুর রহমান নয়নসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে, চকরিয়ার মালুমঘাট এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত নির্বাচনি পথসভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026