প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার

দীর্ঘ ৩২ ঘণ্টার অনশনে থাকার পর ফেনী-২ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার দাবি মেনে নিয়েছে প্রশাসন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তার দাবির মুখে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রিটার্নিং কর্মকর্তা।

এই ঘোষণার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া পানি খাইয়ে তারিকুল ইসলাম ভুঁইয়ার অনশন ভাঙান।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচনসংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পক্ষপাতমূলক আচরণ এবং প্রার্থীকে হুমকির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেছিলেন তারিকুল ইসলাম ভূঁইয়া।

তিনি অভিযোগ তুলেছিলেন, নির্বাচনী মাঠ সবার জন্য সমান নয় এবং প্রশাসনের নির্দিষ্ট কিছু কর্মকর্তা একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার জন্য প্রার্থীদের হয়রানি করছেন। এরই প্রতিবাদে তিনি আমরণ অনশনের ডাক দেন তিনি।

দাবি আদায়ের পর এক প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এটি কোনো একক ব্যক্তির বিজয় নয়-এটি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের সম্মিলিত বিজয়।

এই অর্জনের জন্য তিনি ফেনী জেলার সচেতন নাগরিক এবং দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য তিনি পুলিশ প্রশাসনের সব কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার রক্ষা ও একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের এই লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026