ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম

ভুল রাজনীতি করার কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পটুয়াখালী–২ (বাউফল) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, বিএনপি এবং তাদের জোট গণভোটে শক্তিশালী ক্যাম্পেইন শুরু করতে পারেনি। তাদের নেতা আমাদের বড় ভাই বুকে পাথর চাপা কষ্ট নিয়ে একবার বলেছেন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে। এরপর থেকে হ্যাঁ আবার না হতে গেছে। তাদের তৃণমূলে দেখতে পাই ইনিয়ে বিনিয়ে ‘না’ এর পক্ষে অবস্থান। তাদের যে বিশাল বিশাল ব্যানার হয়, মঞ্চ হয় তার কোথাও কোনায়ও দেখতে পাবেন না ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন। আমরা অনুরোধ করবো আপনাদের এই ভুল পলিসির কারণে আপনারা ব্যর্থ হচ্ছেন। 

তিনি বলেন, আপনাদের ভুলের কারণে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি এবং সমর্থকরা তারা এগারো দলীয় জোটের পক্ষে অবস্থান নিচ্ছে। ১১ দলীয় জোট ব্যাপক ব্যবধানে বিজয়ী হবে বিএনপি সমর্থকদের সমর্থন পেয়ে। এখনো সময় আছে আপনাদের যে সম্মান ও মর্যাদা ফিরিয়ে নিতে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন। ভুল রাজনীতি কইরেন না। ভুল রাজনীতি করার কারণে যে বিএনপি এক সময় অনেক বড় দল ছিল সে বিএনপি এখন অনেক ছোট দল হয়ে গেছে।

সাদিক কায়েম বলেন, আমরা দেখেছি অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে এসেছেন। তারা আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথাবার্তা বলছেন। তাদের এ ভুয়া কথাবার্তা আপনারা বিশ্বাস করবেন না। আমরা কাজের কথা বিশ্বাস করবো। যারা দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করবো না।

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন,আমরা আশা করছি বিএনপি এবং তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে যতটুকু সময় আছে এর মধ্যে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবেন।

জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আজকে দিল্লির যারা তাঁবেদার আছে, ভারতীয় যারা এজেন্টরা আছে, যারা হাসিনার সাথে এদেশ থেকে পালাইছিল। আজকে তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আজকে তারা আবার পেছন দিক দিয়ে একটা দলকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। সুতরাং আমরা বলতে চাই, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কেউ যদি আবার পেছন দিক দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, কেউ যদি কেন্দ্র দখলের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে আমরা বেঁচে থাকতে তা হতে দেবো না।

তিনি আরও বলেন, কেউ যদি আমাদের মা-বোনদের ওপর হামলা করে, কেন্দ্র দখলের চেষ্টা করে আমরা তাদের ছাড় দেবো না, প্রতিরোধ গড়ে তুলব।’

ডাকসু ভিপি জামায়াতের সরকার গঠন প্রসঙ্গে বলেন, আমরা বলতে চাই, আগামীর যে বাংলাদেশ হবে সে দেশের প্রতিনিধিত্ব করবেন ডা. শফিকুর রহমান। তারা সব সময় আপনাদের কাছে জবাবদিহি করবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও পটুয়াখালীর চারটি আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থীসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026