টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার!

এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দল কোনটি? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে ভারতের আশপাশে কাউকে রাখা কঠিনই হয়ে পড়ে। টিম ইন্ডিয়া রীতিমতো অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে। ফল হওয়া সবশেষ ২০ ম্যাচে তাদের হার মোটে ৩টিতে।

শেষ ৫ ইনিংসে ভারত তিনবার দুশো ছাড়ানো ইনিংস খেলেছে। এরমধ্যে এক ম্যাচে তো করেছে ২৭১-ও। ভারতের বিস্ফোরক দল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান অভিষেক শর্মার। সূর্যকুমার মাঝে ছন্দহীন ছিলেন। এখন আগের রূপে ফিরেছেন। দলে যোগ হয়েছেন ইশান কিশান। সৈয়দ মুশতাক আলী ট্রফির পারফরম্যান্স দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ঢোকা এই ব্যাটারের ব্যাটও খুরধার। এ যেন আরেক অভিশেক শর্মা, দুজনের মধ্যে একরকম প্রতিযোগিতা চলছে, কে কতটা ভালো।

সূর্যকুমার, কিশান ও অভিষেক তিনজনই সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে দেড়শর বেশি রান করেছেন। কিশান ও অভিষেক কাজটা করেছেন ২৩০- এর বেশি স্ট্রাইকরেটে। ভারতের ব্যাটিং লাইনআপে এরপর আছেন তিলক বার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া ও রিংকু সিংদের মতো ব্যাটাররা। জাসপ্রিত বুমরাহকে নিয়ে বোলিং বিভাগও শক্তিশালী। ভারতকেই তো ফেবারিটের তালিকায় রাখতে হয়, নাকি? কিন্তু কাগিসো রাবাদার কাছে ব্যাপারটা এরকম নয়।



রাবাদা কাউকেই ফেবারিট মনে করছেন না, নিজেদের তো নয়ই, ভারতকেও নয়। আইপিএল খেলার সুবাদে অনেক বিদেশির কাছেই ভারতের কন্ডিশন পরিচিত হওয়ায় তার এই যুক্তি। সংবাদ সম্মেলনে প্রোটিয়া পেসার বলেন, ‘এটা একটা রোমাঞ্চকর টুর্নামেন্ট হতে যাচ্ছে। কারণ আইপিএলে খেলার কারণে অনেক বিদেশির কাছে কন্ডিশন অপরিচিত নয়। ভারতের শিবিরে ঠিক কী চলছে, তারা চাপ অনুভব করছে কি না, এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে এটুকু বলতে পারি, আমি আসলে কাউকেই স্পষ্ট ফেভারিট বলতে পারছি না।’

তিনি যোগ করে বলেন, ‘এই টুর্নামেন্টে কোনো নির্দিষ্ট ফেভারিট নেই। এটা সবার জন্যই খোলা। যে কেউ জিততে পারে। আমরাও অবশ্যই নিজেদের দাবিটা জানাব। এই টুর্নামেন্ট পুরোপুরি উন্মুক্ত।’

২০ দলের বিশ্বকাপ শুরু হবে আগামীকাল থেকে। প্রথম দিন মাঠে নামবে ৬ দল, কলম্বোয় প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। রাবাদার দক্ষিণ আফ্রিকার মিশন শুরু হবে ৯ ফেব্রুয়ারি, প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে তারা।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026