ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের
জনপ্রিয় ব্রিটিশ গায়ক জায়ান মালিক তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সঙ্গীত সফর ‘দ্য কননাকল ট্যুর’-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করেছেন। আগামী ১২ মে থেকে এই সফর শুরু হতে যাচ্ছে।
জায়ান মালিকের এই সফরটি শুরু হবে ১২ মে, ২০২৬ তারিখে তার জন্মভূমি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে। এরপর তিনি গ্লাসগো ও বার্মিংহামে পারফর্ম করবেন।
২৩ মে লন্ডনের বিখ্যাত ‘ও২ এরিনা’তে অনুষ্ঠানের মাধ্যমে তার ইউরোপীয় সফরের অংশ শেষ হবে।

ইউরোপ ছাড়াও এই ট্যুরে তিনি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোর বড় বড় স্টেডিয়াম মাতাবেন। লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি এবং সাও পাওলোতে বড় কনসার্ট করার পর ২০ নভেম্বর ফ্লোরিডার মিয়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সফরের সমাপ্তি ঘটবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে সফরের পোস্টার শেয়ার করে জায়ান লিখেছেন, ‘আমার প্রথম হেডলাইন এরিনা এবং স্টেডিয়াম ট্যুর ঘোষণা করছি।’
উল্লেখ্য, বিশ্বখ্যাত ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া জায়ান মালিক ব্যান্ড ছাড়ার পর একক শিল্পী হিসেবেও ব্যাপক সাফল্য পেয়েছেন। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘মাইন্ড অফ মাইন’ ও ‘রুম আন্ডার দ্য স্টেয়ার্স’।
সূত্র : এনডিটিভি
এমআর/এসএন

