ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড়
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এমপি প্রার্থীর এই কল রেকর্ড নিয়ে উপজেলাজুড়ে চলছে ভোটারদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬ মিনিট ১১ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড ফেসবুকে ফাঁস হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে।
পরে হাজার হাজার মানুষ অডিওটি ক্লিপটি ফেসবুকে শেয়ার করে।
অডিও ক্লিপের এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনকে এমপি প্রার্থী শাহিনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘দাদা আপনারতো এখন মাঠ ভালো কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দেবে না। তাহলে এখন আমি কী করব? আপনি যে হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন তার ভিডিও কিন্তু আমার কাছে আছে। এখন দেখেন আপনি কী করবেন।’
এ সময় বিপরীত প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহিন ছাত্রদল নেতা মোবারককে বলেন, ‘তোর কোনো সমস্যা হবে না। আমি কী তোরে কিছু বলেছি? কে কি বলল তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি এখনো তেমনি আছোস।’
এমপি শাহিনের এমন উত্তরে ছাত্রদল নেতা মোবারক বলেন, ‘আমি আপনাকে আর বিশ্বাস করি না। এখন দেখেন আপনি কী করবেন।’
এ সময় বিপরীত প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহিন ছাত্রদল নেতা মোবারককে বলেন, ‘তোর কোনো সমস্যা হবে না। আমি কী তোরে কিছু বলেছি? কে কি বলল তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি এখনো তেমনি আছোস।’
এমপি শাহিনের এমন উত্তরে ছাত্রদল নেতা মোবারক বলেন, ‘আমি আপনাকে আর বিশ্বাস করি না।
ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে গিয়েছিল তার ভিডিও কিন্তু আমার কাছে আছে। এ ছাড়া আপনি যে বিভিন্ন সময় ডাক্তারদের হুমকি-ধমকি দিয়ে চাঁদা নিয়েছেন সেগুলোর রেকর্ডও আমার কাছে আছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি কিন্তু আপনার এসব চাঁদাবাজির ভিডিও ফেসবুকে ছেড়ে দেব। জবাবে এমপি প্রার্থী শাহিন বলেন, তুই কাল আমার সঙ্গে দেখা করিস। পাল্টা জবাবে মোবারক বলেন, আমি আপনার সঙ্গে বাসায় গিয়ে দেখা করলেই আপনি লাইসেন্স করা পিস্তল দিয়ে আমাকে শ্যুট করে দেবেন।’
ফাঁস হওয়া অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন বলেন, ‘সাবেক এমপি শাহিন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন। যার স্বীকারোক্তিও ভাইরাল হওয়া অডিওতে আছে।’
এ বিষয়ে জানতে চাইলে এমপি প্রার্থী শাহ নুরুর কবির শাহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইউটি/টিএ

