© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোস্টাল ভোটারদের জন্য ইসির জরুরি নির্দেশনা

শেয়ার করুন:
পোস্টাল ভোটারদের জন্য ইসির জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপার সংবলিত খাম পোস্ট অফিসে জমা দিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সব ভোটার এখনও তাদের খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করেননি, তাদের আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কমিশন স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালটটি বাতিল বলে গণ্য হবে। স্বচ্ছতা ও নির্ভুল ভোটগণনা নিশ্চিত করতেই এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে বসবাসরত ভোটারদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যালট পেপার প্রাপ্তির পরপরই ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট সংবলিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। খাম জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, সময়মতো রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতেই এই নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকঘরে খাম জমা দেওয়া প্রয়োজন। বিলম্বিত জমার কারণে ব্যালট পৌঁছাতে দেরি হলে তা গণনা প্রক্রিয়া থেকে বাদ পড়ার ঝুঁকি থাকে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব ভোটারকে জাতীয় দায়িত্ব পালনে এই সময়সীমা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।

আরআই/এসএন

মন্তব্য করুন