© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার খোলা থাকবে ৫ ব্যাংকের সুনির্দিষ্ট ১৪টি শাখা

শেয়ার করুন:
শনিবার খোলা থাকবে ৫ ব্যাংকের সুনির্দিষ্ট ১৪টি শাখা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে আপনাদের ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যে সব ব্যাংকে লেনদেন চলবে-

পুবালী ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা, নারায়ণগঞ্জের ফতুল্লা শাখা, দিনাজপুরের পার্বতীপুর শাখা, রংপুরের শাপলা চত্বর শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, চাঁদপুরের চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠির ঝালকাঠি শাখা, বরিশালের বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা ও সিলেটের বড়ই কান্দি শাখা।

উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা।

জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।

তবে এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক।

তবে এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।

এসকে/এসএন

মন্তব্য করুন