© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশ থেকে ভালো খবর পাচ্ছি : ডা. তাহের

শেয়ার করুন:
সারাদেশ থেকে ভালো খবর পাচ্ছি : ডা. তাহের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলাম। ২/৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভা‌বে চল‌লে ৭০ শতাংশ ভোট কাস্টিং হ‌বে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও ব‌লেন, জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেবে জামায়াত।

এর আগে সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন ডা. তাহের। পরে সেখানে ভোট দেন তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন