চট্টগ্রামের ২ আসনের ফলাফল স্থগিত থাকবে : ইসি
ছবি: সংগৃহীত
০২:২৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশনের মতে, এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।
মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা যাবে না।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোট সফল করতে কমিশনের শতভাগ চেষ্টা ছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি হিসেবে বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশের মানুষ।’
জাতি হিসেবে চূড়ান্ত বিজয় অর্জন করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন আগামীর নির্বাচনের পাথেয় হবে।’
কেএন/টিকে