© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন ১ হাজার মানুষ

শেয়ার করুন:
মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন ১ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে শিগগিরই। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শিগগির নতুন সরকার গঠন হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

এ সময় তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন