© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামানত হারালেন জামালপুরের ২ নারী প্রার্থী

শেয়ার করুন:
জামানত হারালেন জামালপুরের ২ নারী প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনের ফারজানা ফরিদ ও জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম জামানত হারিয়েছেন। ফারজানা ফরিদ পেয়েছেন ২৮৪ ভোট। আর হোছনেয়ারা বেগম পেয়েছেন ২৪৫ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সেই অনুযায়ী নারী প্রার্থী ফারজানা ফরিদ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম (হরিণ) প্রতীকে নির্বাচন করে মাত্র ২৪৫ ভোট পান। আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেই হিসেবে নারী প্রার্থী হোছনেয়ারা বেগম বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন