© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।

এসএস/এসএন

মন্তব্য করুন