© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ঘিরে বিক্ষোভ?

শেয়ার করুন:
কেন অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ঘিরে বিক্ষোভ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম ঘোষণা হতেই বিতর্ক শুরু হয়েছে। তিনি সাবানের সংস্থা কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়েছেন। কিন্তু বিষয়টি রাজনৈতিক কারণে ভক্ত ও সাধারণ জনতার মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক কন্নড়পন্থী সংগঠন রাস্তায় বিক্ষোভে নেমেছে, দাবি করেছেন, কর্নাটকের ঐতিহ্যবাহী মাইসুর স্যান্ডাল সোপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া উচিত ছিল স্থানীয় অভিনেত্রীদের।

মাইসুর স্যান্ডাল সোপের ইতিহাস প্রায় একশ’ বছরের পুরনো। ১৯১৬ সালে মাইসুর রাজা নলওয়াড়ি কৃষ্ণরাজা ওয়াডিয়ার উদ্যোগে এই সংস্থা তৈরি হয়েছিল। চন্দন কাঠের সুবাস ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে সংস্থাটি। ১৯৮০ সালে সংস্থাটি কর্নাটক সরকারের অধীনে চলে আসে। সম্প্রতি তামান্নার সঙ্গে ৬.২ কোটি টাকার চুক্তি হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের জন্য।

কন্নড় সংগঠনগুলো অভিযোগ তুলেছে, মুম্বাই নিবাসী তামান্না কন্নড়দের মর্যাদা হ্রাস করছেন। তাঁদের দাবি, রম্যা, রাশ্মিকা মান্দানা, শ্রীনিধি শেঠি, পূজা হেগড়ে সহ কর্নাটকভিত্তিক অভিনেত্রীদের নির্বাচিত করা উচিত ছিল। বিজেপি সাংসদ কে সুধাকরও বলেন, কংগ্রেসের কন্নড় বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।



কিন্তু কর্নাটক সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডরের নির্বাচন সম্পূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত। সংস্থা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। বর্তমান বার্ষিক আয় ২০০০ কোটি টাকা, লাভ প্রায় ৫০০ কোটি। ২০৩০ সালের মধ্যে ৫ হাজার কোটি টাকার লক্ষ্য ঠিক করা হয়েছে। সংস্থার মতে, তামান্নার মতো সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরিচিত মুখ নির্বাচনের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো সম্ভব, যা কন্নড়দের জন্যও লাভজনক হবে।


পিআর/টিকে

মন্তব্য করুন