আল্লু অর্জুন-দীপিকার দলে জাহ্নবী!
ছবি: সংগৃহীত
০৪:৫৭ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত #AA22xA6 নিয়ে জোর গুঞ্জন—ছবিতে দ্বিতীয় নারী প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউড তারকা জাহ্নবী কাপুরকে। ইতোমধ্যেই ছবির প্রধান নায়িকা হিসেবে নিশ্চিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। এখন জাহ্নবীর সম্ভাব্য সংযোজন ঘিরে উত্তেজনা তুঙ্গে ভক্তমহলে।
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে কেন্দ্র করে নির্মিত এই বৃহৎ বাজেটের প্রজেক্টটি শুরু থেকেই আলোচনায়। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইন্ডাস্ট্রি সূত্রে খবর, খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
বিশ্লেষকদের মতে, দীপিকার সঙ্গে জাহ্নবীর যুক্ত হওয়া ছবিটির সর্বভারতীয় আবেদন আরও বাড়াবে। দক্ষিণ ও বলিউড—দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ একসঙ্গে থাকায় বক্স অফিসে বড়সড় সাড়া পাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।

ছবিটির পরিসর ও নির্মাণভঙ্গি নিয়ে প্রত্যাশা ইতোমধ্যেই আকাশছোঁয়া। প্রতিটি কাস্টিং আপডেটই হয়ে উঠছে শিরোনাম। এখন ভক্তদের অপেক্ষা কেবল প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার।
এবি/টিএ