বাণিজ্যিক নয়, অর্থবহ চরিত্রে ভরসা সারা অর্জুনের
ছবি: সংগৃহীত
০৫:২৩ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
টলিউডে পথচলার শুরুতেই সতর্ক ও পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছেন সারা অর্জুন। রণবীর সিং-এর ছবি ধুরন্ধর-এ নজরকাড়া উপস্থিতির পর পরিচালক গুণশেখর-এর ইউফোরিয়া ছবিতে শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন তিনি।
শিল্পমহলের খবর, ‘ইউফোরিয়া’-য় তাঁর চরিত্রটি সামাজিকভাবে প্রাসঙ্গিক ও অভিনয়নির্ভর। ফলে মূলধারার বাণিজ্যিক ছবিতে জনপ্রিয় নায়কদের বিপরীতে তথাকথিত প্রেমিকার ভূমিকায় দেখা যেতে কিছুটা সময় লাগতে পারে। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, দ্রুত সাফল্যের পথে না ছুটে অর্থবহ গল্প বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সারা।


এমনও শোনা যাচ্ছে, শক্তিশালী ও বহুস্তরীয় চরিত্রে আগ্রহী হওয়ায় এই মুহূর্তে হিন্দি চলচ্চিত্র জগৎ থেকেই বেশি প্রস্তাব পেতে পারেন তিনি। গ্ল্যামারকেন্দ্রিক চরিত্রের বদলে প্রভাবশালী কাহিনিকেই অগ্রাধিকার দিচ্ছেন অভিনেত্রী।
অর্থবহ সূচনার মধ্য দিয়ে টলিউডে দীর্ঘ দৌড়ে বাজি ধরতেই প্রস্তুত সারা অর্জুন।
এবি/টিএ