© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছোটপর্দার প্রিয় মুখ অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় ফের সুখী জীবনে

শেয়ার করুন:
ছোটপর্দার প্রিয় মুখ অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় ফের সুখী জীবনে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ায় এখন বিয়ের মরসুম, প্রেমের আবহে ভাসছে আকাশ-বাতাস। এই সময়েই নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। ‘শ্রী’ চরিত্রে মিঠাই ধারাবাহিকের মাধ্যমে যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই দিয়া ভ্যালেন্টাইনস সপ্তাহের পরই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে চমকে দিয়েছেন অনুরাগীদের।

তবে প্রেমিকের পরিচয় পুরোপুরি প্রকাশ করেননি তিনি। ছবিতে লাভ ইমোজি দিয়ে মুখ আড়াল করে রেখেছেন সঙ্গীর। এ প্রসঙ্গে দিয়া জানান, তিনি ‘নজর’-এ বিশ্বাসী। তাই এখনই সম্পর্ক নিয়ে বেশি প্রচার চান না। কয়েক মাস ধরে তাঁদের সম্পর্ক চলছে এবং তাঁরা খুব ভালো আছেন বলেও জানান অভিনেত্রী।



দিয়ার পরিবারও এই সম্পর্কের কথা জানে এবং খুশি। বর্তমানে টালিগঞ্জে থাকলেও তাঁর প্রয়োজনে প্রেমিক সবসময় পাশে থাকেন, এমনটাই জানিয়েছেন দিয়া। বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে এখনই তাড়াহুড়ো নয়।

একসময় অভিনেতা অভিষেক বসু-র সঙ্গে তাঁর সম্পর্ক ছিল টলিপাড়ার চর্চিত বিষয়। সেই সম্পর্ক ভেঙে যায় কয়েক বছর আগে। গত বছর অভিষেক বিয়ে করেছেন অভিনেত্রী শার্লি মোদক-কে। প্রাক্তনের জীবনে নতুন সূচনার পর এবার নিজের জীবনেও নতুন বসন্তের ইঙ্গিত দিলেন দিয়া।

যদিও নতুন প্রেমিকের পরিচয় এখনও রহস্যে ঢাকা, ঘনিষ্ঠ মহলের দাবি, অতীতের তিক্ততা পেরিয়ে এখন অনেকটাই শান্ত ও সুখী তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কথা ধারাবাহিকে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নতুন প্রজেক্টে ফিরতে চলেছেন ছোটপর্দার এই পরিচিত মুখ।

আইকে/টিএ

মন্তব্য করুন