© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিমাংশি খুরানাকে প্রাণনাসের হুমকি!

শেয়ার করুন:
হিমাংশি খুরানাকে প্রাণনাসের হুমকি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
‘বিগ বস’–খ্যাত অভিনেত্রী ও গায়িকা হিমাংশি খুরানাকে ১০ কোটি রুপি চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই পাঞ্জাবি তারকা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিষ্ণোই গ্যাং–ঘনিষ্ঠ এবং বাবা সিদ্দিকি হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিশান আখতার হিমাংশির কাছে বিপুল অঙ্কের অর্থ দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি থেকে অভিনেত্রীর ফোন ও ইমেইলে ধারাবাহিকভাবে হুমকি বার্তা পাঠানো হচ্ছে।

ঘটনার পর মোহালি পুলিশ একটি এফআইআর গ্রহণ করেছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিনেত্রীর নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।



এর আগে বলিউড অভিনেতা রণবীর সিং–এর কাছেও ১০ কোটি রুপি চেয়ে হুমকি দেওয়া হয় বলে খবর প্রকাশিত হয়। পাশাপাশি নির্মাতা রোহিত শেঠি–র বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাও আলোচনায় আসে, যার সঙ্গে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়ায়।

ক্রমবর্ধমান এ ধরনের ঘটনার প্রেক্ষিতে বিনোদন অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। গ্যাংস্টার সংশ্লিষ্ট হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়েছে। সংশ্লিষ্টদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমকে/টিএ

মন্তব্য করুন