© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে, উপহার দেখে মধুমিতার হাসি

শেয়ার করুন:
বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে, উপহার দেখে মধুমিতার হাসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
গত মাসেই বিয়ে করেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তী–র সঙ্গে ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর এটাই ছিল তাঁদের প্রথম ভ্যালেন্টাইনস ডে, আর দিনটি স্ত্রীকে একগুচ্ছ উপহারে ভরিয়ে দেন দেবমাল্য।

মধুমিতা একটি ভিডিও পোস্ট করে দেখান, স্বামী তাঁকে কী কী উপহার দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, ‘মাই লাভ’ লেখা গোলাপি টেডি, একটি গাছ, চকোলেটের প্যাকেট, একটি গয়না এবং লাল গোলাপ। সাদামাটা লুকে, কালো টি-শার্ট ও অ্যানিম্যাল প্রিন্ট ট্রাউজারে, কপালে সিঁদুর আর মুখে মিষ্টি হাসি, উপহারগুলোর সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে।



ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমার মনে এমন শব্দ হয় যখন আমার মহাদেব, অর্থাৎ আমার ভ্যালেন্টাইন, আমার জন্য ফুল আনে।” নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পোস্টটি।

কাজের দিক থেকেও ব্যস্ত মধুমিতা। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-য় দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বিয়ে এবং ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে রিসেপশন হয় তাঁদের। এর আগে অল্প বয়সে প্রথম বিয়ে করলেও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি টানেন মধুমিতা। এরপর নিজেকে ‘সিঙ্গল’ বলেই পরিচয় দিতেন। অবশেষে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। 

আইকে/টিএ

মন্তব্য করুন