© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পদগুলো খালি আছে, এগুলোর বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করবো। যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

দেশের ‘আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি (ব্যষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা) অনেকটাই ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরও ভালো করতে পারব।’

আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বিষয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। সরকারে আলোচনার পর জানাব।’

এসকে/এসএন

মন্তব্য করুন