© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী লাইফ সাপোর্টে

শেয়ার করুন:
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী লাইফ সাপোর্টে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা লাইফ সাপোর্টে আছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টায় এই সংসদ সদস্য নিজেই দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক জানান, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

স্ত্রীর সুস্থতা দেশবাসীর মাধ্যমে আল্লাহর দোয়া প্রার্থনা করেন ফারুক। 

জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-১ ও নোয়াখালী-২ মিলিয়ে ৬ ষষ্ঠবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি নোয়াখালী-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


ইউটি/টিএ





মন্তব্য করুন