© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিবারকে নিয়ে কোন আক্ষেপ অভিনেতা অক্ষয় কুমারের জীবনে?

শেয়ার করুন:
পরিবারকে নিয়ে কোন আক্ষেপ অভিনেতা অক্ষয় কুমারের জীবনে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ০৫ মার্চ, ২০২৬
বলিউড তারকা অক্ষয় কুমার শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, ভোরবেলা ঘুম থেকে ওঠা, নিয়মিত যোগাভ্যাস আর কঠোর রুটিনের জন্য বহুদিন ধরেই আলোচনায়। কেউ কেউ মজা করে বলেন, তিনি নাকি অভিনেতার চেয়ে ব্যবসায়ী মনোভাবাপন্ন মানুষ বেশি। কিন্তু আলোর ঝলকানি আর ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা এক ব্যক্তিগত আক্ষেপের কথাই এবার প্রকাশ্যে আনলেন তিনি।

স্ত্রী টুইঙ্কেল খান্না ও দুই সন্তানকে নিয়ে তাঁর ভরা সংসার। মুম্বইয়ের বিলাসবহুল বাংলোতেই পরিবারের ঠিকানা। ছেলে আরভ কিশোর বয়স থেকেই বিদেশে পড়াশোনা করছে, মেয়ে নিতারা মা-বাবার সঙ্গেই থাকে। বাইরে থেকে সবটাই যেন সাজানো, সফল আর স্থিতিশীল।



তবু সাম্প্রতিক এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের অপূর্ণতার কথা অকপটে স্বীকার করলেন অক্ষয়। এক প্রতিযোগীর প্রশ্নে তিনি জানান, জীবনে প্রাপ্তির তালিকা দীর্ঘ হলেও পরিবারের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে যথেষ্ট বলে মনে হয় না। বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রায় একশো কুড়ি দিন পরিবারের সঙ্গে থাকতে পারেন বলে জানান অভিনেতা। কিন্তু তাঁর কথায়, সেটাও কম মনে হয়। আরও বেশি সময় যদি স্ত্রী ও সন্তানদের সঙ্গে কাটাতে পারতেন, তবেই নিজেকে সম্পূর্ণ তৃপ্ত মনে করতেন।

কর্মব্যস্ততায় ভরা জীবনে একের পর এক ছবির কাজ, শুটিং, প্রচার সব মিলিয়ে প্রায় সারা বছরই ব্যস্ত তিনি। সাম্প্রতিক সময়ে বক্স অফিসে বড় সাফল্য না এলেও কাজের ধারাবাহিকতায় ছেদ পড়েনি। তবু দিনের শেষে একজন বাবা ও স্বামী হিসেবে সময়ের ঘাটতিই যেন তাঁকে বেশি নাড়া দেয়।

তারকাখ্যাতির আড়ালে তাই উঠে এল এক সাধারণ মানুষের মনখারাপ। সাফল্যের শিখরে থেকেও পরিবারকে আরও বেশি সময় দিতে না পারার আক্ষেপেই আজ কিছুটা অপূর্ণ অক্ষয় কুমার।

পিআর/টিএ

মন্তব্য করুন