জন্মদিনে ছেলে ইব্রাহিমকে কী বিশেষ বার্তা দিলেন কারিনা?
ছবি: সংগৃহীত
০৯:০৮ পিএম | ০৫ মার্চ, ২০২৬
বলিউডের নবাব পরিবারে ফের উৎসবের আমেজ ইব্রাহিম পা দিলেন পঁচিশে। জন্মদিন ঘিরে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি। তবে নজর কাড়ল সৎমা কারিনা কাপুর খান-এর বিশেষ বার্তা।
বহু বছর আগে এক অনুষ্ঠানে করিনাকে প্রশ্ন করা হয়েছিল, সাইফের প্রথম পক্ষের সন্তানরা তাঁকে কী নামে ডাকলে তিনি খুশি হবেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘ছোট মা’ নয়, বরং বন্ধুত্বের সম্পর্কেই স্বচ্ছন্দ তিনি। সেই অবস্থানেই আজও অটল অভিনেত্রী।
সাইফ আলী ও অমৃতা সিং-এর বিচ্ছেদের পর সারা ও ইব্রাহিম বড় হয়েছেন মায়ের কাছেই। পরে করিনাকে বিয়ে করে নতুন সংসার পাতেন সাইফ। শুরুতে অনেকের মনেই প্রশ্ন ছিল, সৎমা ও সন্তানদের সম্পর্ক কেমন হবে। সময়ের সঙ্গে সেই সংশয় দূর হয়েছে। বিভিন্ন মুহূর্তে তাঁদের সহজ ও আন্তরিক সম্পর্ক প্রকাশ্যে এসেছে।
ইব্রাহিমের জন্মদিনে কারিনা যে ছবি ভাগ করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে জেহ কেক খাইয়ে দিচ্ছে দাদা ইব্রাহিমকে। সেই ছবির সঙ্গেই অভিনেত্রী লিখেছেন, শুভ জন্মদিন বড় দাদা, ভাইদের মধ্যে সব থেকে সুন্দর ইব্রাহিমকে শুভেচ্ছা। সহজ অথচ স্নেহভরা এই বার্তাই যেন বলে দেয়, সম্পর্কের সংজ্ঞা কাগজে কলমে নয়, আচরণেই তৈরি হয়।

এর আগেও পরিবারের প্রবীণ সদস্য শর্মিলা ঠাকুর ইব্রাহিমকে যোগ্য পতৌডি বলে উল্লেখ করেছিলেন। নবাব পরিবারের উত্তরাধিকার নিয়ে আলোচনায় তাই ইব্রাহিমের নাম বারবার উঠে আসে।
তারকাখচিত এই পরিবারে ব্যক্তিগত সমীকরণ নিয়েই বরাবর কৌতূহল থাকে দর্শকদের। তবে ইব্রাহিমের জন্মদিনে করিনার বার্তা স্পষ্ট করল, সম্পর্কের জায়গায় কোনও দূরত্ব নেই। সৎমা নয়, বরং বন্ধু ও পরিবারের একজন হিসেবেই পাশে আছেন তিনি।
পিআর/টিএ