© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিকের সঙ্গে কেমন চলছে প্রিয়াঙ্কার দাম্পত্যজীবন?

শেয়ার করুন:
নিকের সঙ্গে কেমন চলছে  প্রিয়াঙ্কার দাম্পত্যজীবন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
বিনোদনজগতের বহুচর্চিত দম্পতি প্রিয়াঙ্কা চোপপড়া ও নি জোনাস-কে ঘিরে কৌতূহলের শেষ নেই। বয়সের ব্যবধান নিয়ে কম আলোচনা হয়নি, তবু সমালোচনাকে পাশে সরিয়ে নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন তাঁরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কার কথায় যেন ধরা পড়ল তাঁদের দাম্পত্যের গভীরতা।

প্রিয়াঙ্কা জানান, আশীর্বাদের দিন থেকেই তাঁর মনে হয়েছিল, নিকের সঙ্গে এই সম্পর্ক নতুন নয়। যেন বহু জন্মের চেনা। তাঁর ভাষায়, এটা হয়তো তাঁদের তৃতীয় কিংবা চতুর্থ জন্মের মিলন। নিকের আগে জীবন কেমন ছিল, তা নাকি এখন আর মনে করতে পারেন না তিনি।



অতীতে বলিউডে কাজ করার সময় নানা সহঅভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই অধ্যায় পেরিয়ে আজকের প্রিয়াঙ্কা অনেকটাই বদলে গেছেন। তিনি নিজেই স্বীকার করেছেন, অতীতের কিছু সম্পর্কে তিনি প্রাপ্য সম্মান পাননি। কিন্তু নিকের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। প্রিয়াঙ্কার কথায়, নিক অত্যন্ত ভাল মানুষ, পরিবার থেকে সঠিক শিক্ষা পেয়েছেন, বুদ্ধিমান ও জ্ঞানী। তাঁর মতো জ্ঞানী হতে চান বলেও জানিয়েছেন অভিনেত্রী। নিজেকে এখন সৌভাগ্যবতী বলেই মনে হয় তাঁর।

এখন কাজের ফাঁকে একটাই তাড়া কাজ করে প্রিয়াঙ্কার মনে কবে বাড়ি ফিরবেন। শুটিং শেষ হলেই মন পড়ে থাকে স্বামী ও কন্যার কাছে। তাঁদের মেয়ে মালতী ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তাই পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্তকে আরও বেশি করে উপভোগ করতে চান তিনি।

তারকাজীবনের ঝলকানি, আন্তর্জাতিক সাফল্য সব কিছুর মাঝেও প্রিয়াঙ্কার কথায় স্পষ্ট, দাম্পত্য ও মাতৃত্বই এখন তাঁর জীবনের সবচেয়ে বড় আশ্রয়। বহু জন্মের পরিচয়ের সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন প্রিয়াঙ্কা ও নিক।

পিআর/টিকে

মন্তব্য করুন