© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দর্শক ও সমর্থকদের স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত

শেয়ার করুন:
দর্শক ও সমর্থকদের স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
এ বছর দেশের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (৫ মার্চ) সরকার এই সিদ্ধান্ত নেয়।

পুরস্কারের ঘোষণা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেত তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি লিখেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এ অর্জন আমার একার নয় যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এ অর্জন তাদের সবার। আজকের এ আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।



তিনি আরও উল্লেখ করেন, আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে হানিফ সংকেত বলেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এ বছর সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হানিফ সংকেতের পাশাপাশি প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে আগামী ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে তুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

আরআই/এসএন

মন্তব্য করুন