© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অক্ষয়ের সঙ্গে কাজ করতে নারাজ রানী মুখার্জি!

শেয়ার করুন:
অক্ষয়ের সঙ্গে কাজ করতে নারাজ রানী মুখার্জি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী রানী মুখার্জি ‘ও এমজি ৩’ প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন। জানা যাচ্ছে, ছবিতে অক্ষয় কুমার-এর সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা হওয়ার কথা থাকলেও আলোচনাগুলো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে গল্পের রূপরেখা শুনে রানি উৎসাহিত হলেও তা চুক্তির পর্যায়ে পৌঁছায়নি।

নির্মাতারা বর্তমানে মুখ্য চরিত্রের জন্য অন্য প্রথম সারির অভিনেত্রী খুঁজছেন। ছবির চিত্রনাট্য এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মে বা জুনে শুটিং শুরু হওয়ার কথা। যদিও অক্ষয় ও রানি দীর্ঘদিনের বন্ধু, তবু প্রজেক্টে একসঙ্গে কাজ হয়নি।



এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হওয়ায় সিনেমা মহল আগ্রহের সঙ্গে দেখছে, রানির পরিবর্তে কার কাঁধে এসে পড়বে ‘ওএমজি ৩’-এর গুরুত্বপূর্ণ চরিত্র এবং এটি আগের দুই কিস্তির মতো দর্শকদের মন জয় করতে পারবে কি না।

পিআর/টিএ

মন্তব্য করুন