© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপিকার ৮ ঘণ্টার শিফট বিতর্কে সহমত দুই সন্তানের মা কারিনা!

শেয়ার করুন:
দীপিকার ৮ ঘণ্টার শিফট বিতর্কে সহমত দুই সন্তানের মা কারিনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৭ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডে কাজের সময়সীমা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছিলেন দীপিকা পাড়ুকোন। আট ঘণ্টার বেশি শুটিং না করার দাবি জানিয়ে তিনি একটি ছবির প্রস্তাব থেকেও সরে দাঁড়িয়েছিলেন। সেই সিদ্ধান্ত ঘিরে বিনোদন জগতে মতভেদ তৈরি হলেও এবার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন কারিনা কাপুর খান।

দুই সন্তানের মা কারিনা মনে করেন, অভিনেত্রীদের নিজের সুবিধা-অসুবিধা এবং কাজের শর্ত নিয়ে কথা বলার স্বাধীনতা থাকা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, চলচ্চিত্র জগতে এমন পরিবেশ থাকা উচিত যেখানে অভিনেত্রীরা পরিচালক ও প্রযোজকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের সময় ও কাজের ভারসাম্য ঠিক করতে পারেন। বিশেষ করে মাতৃত্বের পর একজন নারীর পক্ষে পরিবার ও কাজের দায়িত্ব একসঙ্গে সামলানো সহজ নয়। তাই সন্তানকে সময় দেওয়াকে অগ্রাধিকার দেওয়া কোনও ভুল দাবি নয় বলেই মনে করেন তিনি।



নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন কারিনা। তিনি জানান, একটি ছবির শুটিং চলাকালীন দীর্ঘ সময় বিদেশে থাকতে হয়েছিল তাঁকে। তখন শুটিংয়ের সময়সূচি দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল, যাতে মাঝখানে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন তিনি। পরে আবার ফিরে গিয়ে ছবির বাকি অংশের কাজ শেষ করেন। কারিনার মতে, এই ধরনের বোঝাপড়া থাকলে একজন অভিনেত্রীর পক্ষে কাজ এবং সংসার দুটিই সমানভাবে সামলানো সম্ভব হয়।

দীপিকার এই অবস্থান এবং কারিনার সমর্থনকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে চলচ্চিত্র জগতে কাজের পরিবেশ ও অভিনেত্রীদের অধিকার নিয়ে প্রশ্ন।


পিআর/টিএ

মন্তব্য করুন