© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকদের চমকে দিতে আসছেন শাহরুখ!

শেয়ার করুন:
অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকদের চমকে দিতে আসছেন শাহরুখ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে মুক্তির আগেই শুরু হয়েছে নানা আলোচনা। এর আগে প্রকাশিত টিজার ছবিটি ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
এবার জানা গেল, সম্প্রতি সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন শাহরুখ।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, বিজয়া দশমী উৎসবের পটভূমিতে নির্মিত এই অ্যাকশন দৃশ্যটি টানা আট রাত ধরে ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমীর শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা সব মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল উৎসবের পরিবেশ।



সিনেমাসংশ্লিষ্ট সূত্রের দাবি, এই ছবির মাধ্যমে আবারও দর্শকদের চমকে দিতে চান শাহরুখ খান।

এই দৃশ্য ধারণে অংশ নেন শত শত জুনিয়র শিল্পী।

ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করা হয়।

জানা গেছে, এই অংশে সুহানা খান নিজেই বেশ কয়েকটি স্টান্ট দৃশ্যে অভিনয় করেছেন, যা তাঁর চরিত্রের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং।

তারকাবহুল এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি। সুহানা খানের জন্যও এটি বিশেষ একটি প্রজেক্ট।

কারণ, ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’-এ অভিনয়ের পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এমকে/টিএ

মন্তব্য করুন