© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশের ইকবাল

শেয়ার করুন:
ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশের ইকবাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
কানাডার চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন ডিরেক্টরস গিল্ড অব কানাডা (ডিজিসি)। গুরুত্বপূর্ণ এই সংগঠনের পরিচালক সদস্যপদ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।

তিনি বলি (দ্য রেসলার) সিনেমার জন্য পুরস্কার জয় করেছেন। তাঁর সিনেমাটি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড জিতেছিল। এবং তাঁর সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডের ৯৭তম আসরে বাংলাদেশ থেকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কার প্রতিযোগিতার জন্য অংশ নেয়।

কানাডার মূলধারার চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করতে গেলে এই সংগঠনের সদস্যপদ একটি বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। ডিরেক্টরস গিল্ড অব কানাডার এই পরিচালকদের তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র ইকবাল হোসাইন চৌধুরীর নাম রয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন